ইসলামী ব্যাংক বগুড়ার হাইওয়ে শাখা স্থানান্তরিত

0
1229

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বগুড়া জেলার  হাইওয়ে শাখা শেখ সুপার মার্কেট, বাসস্ট্যান্ড থেকে নতুন ভবন বিকাল বাজারস্থ মুন ইরাফি গার্ডেন সিটিতে ৬ জুলাই ২০১৭, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্থানান্তর করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে নতুন ভবনে শাখা স্থানান্তর উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোঃ আব্দুল হামিদ মিঞা । এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোনপ্রধান মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব উল আলম,  ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর          মু. শামসুজ্জামান, মোহাম্মদ মুনিরুল মওলা ও আবু রেজা মোঃ ইয়াহিয়া এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জাফর আলম ও মোহাম্মদ কায়ছার আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক,  গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here