রূপসায় ডেঙ্গু জ্বরে প্রাণ গেল স্কুল ছাত্র মনজুরের

0
544

রূপসা প্রতিনিধি : খুলনার রূপসায় ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক সমাবেশের ২৪ ঘন্টা পর ডেঙ্গু জ্বরে প্রাণ গেল স্কুল ছাত্রের। জানা গেছে, গত বুধবার রূপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের বাবুল শেখের পুত্র, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মনজুর শেখ (১৫) জ্বরে আক্রান্ত হয়ে কাজদিয়ায় এক হাতুরে ডাক্তার বিমল কুমার দত্তের চিকিৎসা গ্রহণ করে এবং বাড়িতে চিকিৎসাধীন থাকে। শনিবার (৩ আগষ্ট) বিকালে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

Advertisement

সেখানে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মুনজুর শেখের পরিবারের সদস্যরা তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকেও তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পরিবারের সদস্যরা তাৎক্ষনিকভাবে তাকে খুলনার সার্জিক্যাল ক্লিনিক হাসপাতালে ভর্তি করে। অবশেষে সারা রাত আই সি ইউতে থাকার পর গতকাল ৪ আগষ্ট ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। স্কুল ছাত্র মনজুরের মৃত্যুর খবর শুনে তাকে শেষ বারের মতো দেখতে আসেন তার বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিশ্বনাথ ভট্টচার্য, স্থানীয় চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ সহ তার বিদ্যালয়ের শত শত সহপাঠী।

মরহুমের নামাযে জানাযা গতকাল ৪ আগষ্ট দুপুরে খাজাডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত হয়। এদিকে ডেঙ্গু জ্বরে স্কুল ছাত্রের মৃত্যুর খবর রূপসার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়লে সর্বস্তরের জনসাধারনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাছাড়া প্রায় ১ মাস যাবৎ রূপসা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও

সহকারী কমিশনার ভূমি না থাকায় রূপসায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান একে বারের হয়নি। স্থানীয় জনসাধারন অতি সত্বর রূপসায় নির্বাহী কর্মকর্তাকে পোস্টিং দেওয়ার জন্য আহব্বান জানিয়েছে। উল্লেখ্য গত ৩ আগষ্ট রূপসা থানা পুলিশের উদ্যোগে এক ডেঙ্গু বিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here