তন্ময় আহমেদ নয়ন: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে গৃহবধু দিপা রায় হত্যা মামলার বিচার ও দোষিদের শাস্তির দাবীতে রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে স্বারকলীপি প্রদান করেছে এলাকাবাসী। এলাকার শত শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল সহকারে পুলিশ সুপার কার্যালয়ে যায়। কালীগঞ্জ উপজেলার গোড়ল এলাকার কোকিলেশ্বর এর কন্যা দিপা রানী এর সাথে পাশের গ্রামের যাদু রামের পুত্র প্রকাশ রায়ের সাথে প্রেম ছিলো।
এরই সুবাদে গত ২০১৭ সালে দিপা রানীকে জোপূর্বক তুলে নিয়ে বিয়ে করে প্রকাশ। পরে দিপা রানীকে যৌতুকের জন্য চাপ দেয় প্রকাশ। এ নিয়ে তাদের পারিবারিক কোলাহল বাধে। এক পর্যায়ে গত ২৯ জুলাই ভোরে দিপার গলায় ওরনা বাঁদা লাশ পায় পরিবারের লোকজন। পরে আনুমানিক ১১.৩০ মিনিটের দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
স্বারকলীপিতে দিপা রায়ের বাবা কোকিলেশ্বর রায় উল্লেখ করেছেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এটি হত্যা নয় আত্মহত্যা এই মর্মে লিখিত একটি পত্রে তার নিকট স্বাক্ষর নেয়। দিপার শশুড় বাড়ির লোকজন এটি আত্মহত্যা বলে চালালেও দিপার বাবা কোকিলেরশ্বর দিপাকে হত্যা করা হয়েছে বলে দাবী করে। কালীগঞ্জ থানায় হত্যা মামলা দিলেও পুলিশ হত্যা মামলা না দিয়ে অপমৃত্য মামলা দায়ের করে। পুলিশ হত্যা মামলা না নেওয়া ও হত্যাকারীদের বিচারের দাবীতে পুলিশ সুপারের কার্যালয় ঘোরাও করে পুলিশ সুপার এর নিকট স্বারকলীপি জমা দেয় এলাকাবাসী।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু সাজ্জাদ বলেন , আমার কাছে তারা কোনো হত্যা মামলার অভিযোগ করেননি এবং মামলা না নিয়ে থানা থেকে বের করে দেওয়ার বিষয়ে বলেন তাদের আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

