রূপসায় ডিবি পুলিশের অভিযানে ৫০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

0
727

রূপসা প্রতিনিধি : খুলনা জেলা গোয়েন্দা পুলিশ এক বিশেষ অভিযানে ৫০৫ বোতল ফেন্সিডিল সহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। এ ব্যাপারে রূপসা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, রবিবার (৪ আগষ্ট) ভোরে জাবুসা মোড় এলাকায় জেলা ডিবি পুলিশের ওসি তোফায়েল আহম্মেদের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়।

Advertisement

এ সময় ডিবি পুলিশ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ময়েজ উদ্দিনের পুত্র আঃ হামিদ সরদার (৩০) কে একটি পিকআপ সহ আটক করে। পুলিশ পিকআপ তল্লাসী করে ৫০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। কিন্তু পিকআপের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here