কবি সালাহ্ উদ্দিন মিঠুর জীবনে আবার এলো বসন্ত

0
365

কবিতাঃ এলো বসন্ত
কবিঃ সালাহ্ উদ্দিন মিঠু
প্রকাশকালঃ ১৫.০২.২০২৩ খ্রিঃ

Advertisement

শিমুল পলাশ কৃঞ্চচূড়ায় লেগেছে আগুন
রক্তিমাভা চোখ ধাঁধানো এসেছে ফাগুন,
শীত বিদায়ে প্রকৃতিতে আসে বিবর্তন
ঝরাপাতা নতুন সাঝে ভরে উঠে মন।
আম্রকানন সুশোভিত মিষ্টি মধুর ঘ্রাণে
নয়ন জুড়ায় শ্যামলিমায় দোল দিয়ে যায় প্রাণে,
অলি সদা খোঁজে মুকুল মধু আহরণে
গুনগুনিয়ে অবিরত গুরছে বনে বনে।
কোকিলেরই কুহু ধ্বনি মনটা উদাস করে
অন্তপুরে বাড়ে ব্যথা মন রহেনা ঘরে,
দখিন হাওয়া মৃদুমন্দে প্রকৃতি জেগে উঠে
মনিমালা মহুয়া পলাশ হরেক পুষ্প ফোটে।
সরিষা ক্ষেতে হলুদ আভা মাঠের পরে মাঠ
রবিশস্যের বাম্পার ফলন ভরে উঠে হাট,
পাখির মিষ্ট কলতানে সকালটা হয় শুরু
জ্যোৎস্নার আলো প্রশান্তি দেয় মনটা উরু উরু।
বসন্ত উৎসবে সবাই হই যে আত্মহারা
ঋতুরাজ বসন্ত এলে মনটা পাগলপারা,
ষড়ঋতুর দেশটা মোদের কোথাও এমন নাই
দু’মাস অন্তর ঋতু বদল ধন্য মোরা তাই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here