কবি নেপাল বিশ্বাস নিয়ে এলো ছাতা, মাথা আর খুঁটি

0
386

কবিতাঃ ছাতা,মাথা,খুঁটি
কবিঃ শ্রী নেপাল বিশ্বাস
প্রকাশকালঃ ১৪.০২.২০২৩ খ্রিঃ

Advertisement

বাবা ছিলেন আমার
ছাতা, মাথা, খুঁটি,
সুযোগ-সন্ধানী এবে
সব নিচ্ছে লুঠি ।
বাবা থাকাকালে চিন্তা
নিয়েছিল ছুটি,
এখন সে চিন্তাগুলো
এলো সব জুটি ।
ঢাল-সম ঠেকাতেন
বিপদ আপদ,
ছাতা-সম করতেন
সূর্য-তাপ রদ ।
দুর্জয় শত্রুরা হতো
মাঝপথে বধ,
পিতৃহীন হয়ে এবে
বাড়ছে বিপদ ।
বাবা ছিলেন আমার
সংসারের মাথা,
বর্তমানে মাথাহীন
নাই সেই ত্রাতা।
ঝড় ঝাপটা রক্ষায়
নাই পিতা মাতা,
শূণ্য দেখি চারিধারে
নাই বুদ্ধিদাতা ।
থাকাকালে এতসব
ছিল না ধারণা,
থাকাকালে ছিলনা’ত
কোনই ভাবনা ।
থাকাকালে ছিলনা’ত
জ্বালা ও যন্ত্রণা,
থাকাকালে বুঝি নাই
এসব বেদনা ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here