উপজেলা চেয়ারম্যান একরামের স্বরন সভায় বক্তাগণ নিজাম হাজারীকে গ্রেফতার করতে হবে

0
677

গত ২০ শে মে শনিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের (২য় তলা) ভি,আই,পি লাউঞ্জে অপরাধ বিচিত্রার উদ্যোগে ফেনীর ফুলগাজী উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান একরামুল হক একরামের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে এক স্বরন সভা অপরাধ বিচিত্রার সম্পাদক ও ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর আহ্বায়ক এস এম মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক গনজাগরন এর সম্পাদক ওমর ফারুক জালাল, অপরাধ বিচিত্রার যুগ্ম সম্পাদক কাজী ফারুক,  সোনালী ব্যাংক লিমিটেড এর এজিএম মোঃ মহিউদ্দিন ভূঁঞা, জনতার গোয়েন্দার সম্পাদক মোঃ মহৃসিন, ন্যাপ ভাসানী চেয়ারম্যান মোশতাক আহমেদ ভাসানী, দাগনভূঞা যুব ফোরাম, ঢাকার সভাপতি মন্জুরুল আলম টিপু, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসাইন, রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান নজির আহম্মদ, এ্যাড আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মোশারেফ হোসেন প্রমুখ। সভায় বক্তাগন বলেন, ফেনী জেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন একরামুল হক একরাম। তাকে যেভাবে খুন করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এই হত্যা কান্ডের জন্য নিজাম হাজারীকে দায়ী করে তাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানানো হয়। বক্তাগন আরো বলেন, নিজাম হাজারীর কর্মকান্ডে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। নিজাম হাজারী ফেনীর জনগনকে জিম্মি করে রেখেছেন। তার ভয়ে কেউ মুখ খুলতে পারেনা, ফেনীর সাংবাদিকও কিছু লিখতে পারছেনা। বক্তাগন বলেন নিজাম হাজারীকে গ্রেপ্তার করা না হলে, আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারন করেন। উল্যেখ্য, উপজেলা চেয়ারম্যান একরামকে বিগত ২০শে মে ২০১৪ সালে ফেনী শহরে প্রকাশ্য দিবালোকে প্রথমে কুপিয়ে, মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা তা দেখার জন্য পরে আবার গুলি করে, তার গাড়ীতে আগুন জালিয়ে নৃশংসভাবে খুন করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here