উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে প্রধামন্ত্রীর বৃক্ষরোপনের আহবানকে সাড়া দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক দেশব্যপী কর্মসুচীর অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীর একযোগে কর্মসুচী উপলক্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হয়েছে। গতকাল রবিবার সকালে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন উদ্ভোধন করেন। পরে ইচলাদি সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিকারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১২৫০টি ফলজ ও বনজ বৃক্ষরোপন করা হয়। এছাড়া বিকেলে উপজেলা চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলামসহ কর্মকর্তারা বৃক্ষরোপন কর্মসুচীতে অংশগ্রহন করেন।
