উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বলৎকারের ঘটনা ফাস করাকে কেন্দ্র করে লম্পট বাহীনির হামলার স্বীকার এক যুবক। আহত ও স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার বরাকোঠা ইউনিয়নের গড়িয়া গ্রামের বাকে আলি হাওলাদারের লম্পট ছেলে রুহুল আমিন হাওলাদার কিছুদিন পূর্বে এক শিশুকে বলৎকার করে। ঐ লম্পটের ঘটনা একই এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে মাদকসেবী আরিফ(১৮) হাতে নাতে ধরে ফেলে। এরেই সুযোগ নিয়ে আরিফ বলৎকারের ঘটনা এলাকায় ছড়িয়ে দেয়ার কথা বলে লম্পটের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। চাঁদা না পেয়ে বলৎকারের ঘটনা এলাকায় ছড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লম্পট রুহুল আমিন হাওলাদার ও তার পিতা বাকে আলি হাং, সুজন হাং মিলে গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় গড়িয়া নতুন হাট নামক স্থানে খালেক হাওলাদারের রাইসমিলের সামনে আরিফের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে সঙ্গাহীন অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখে।আহত ব্যক্তি উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এলাকার একাধিক ব্যক্তি জানিয়েছেন চাঁদাবাজ আরিফ মাদক, চুরি ডাকাতীসহ বিভিন্ন কূকর্মের সাথে জড়িত। এব্যাপারে উজিরপুর মডেল থানার এস.আই হাবিবুর রহমান, এ.এস.আই ইয়ার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
