উজিরপুরে পাওনা টাকা ফেরৎ চাওয়ায় গৃহবধুর হাত ভেঙ্গে দিল সন্ত্রাসীরা

0
800

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় এক গৃহবধুকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে, থানায় অভিযোগ দায়ের। অভিযোগ ও আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের দত্তসর গ্রামের দিনমজুর আব্দুল করিম বেপারীর স্ত্রীর হেলেনা বেগম(৪০) এর কাছ থেকে ৬ মাস পূর্বে ধার বাবদ নগদ ৫০ হাজার টাকা নেয় একই বাড়ীর প্রবাসী ইসমাইল বেপারীর স্ত্রী হালিমুন বেগম(৩৫)। হেলেনা বেগম গত রবিবার দুপুরে উক্ত পাওনা টাকা ফেরৎ চাইতে গেলে হালিমুনের সাথে সামান্য কথাকাটি শুরুর একপর্যায় পরিকল্পিত ভাবে হালিমুন বেগমের ভাই শিরাজুল ইসলাম তালুকদার, সাইদুল তালুকদার, মফি তালুকদার, পিতা মোতাহার তালুকদার মিলে হেলেনা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে এবং ডান হাত ভেঙ্গে ফেলে। এসময় গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পরিহিত স্বর্নালংকার ছিনিয়ে নেয় এবং প্রাননাশের হুমকী দিয়ে সন্ত্রাসীরা চলে যায়। আহত গৃহবধু উজিরপুর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। সন্ত্রাসী আতংকে দিনমজুর পরিবার বাড়ী ছেড়ে অনত্র পালিয়ে বেড়াচ্ছে। এমনকি ঐ প্রভাবশালীদের ভয়ে মুখ খুলছেনা এলাকাবাসী। গৃহবধুর স্বামী দিনমজুর করিম বেপারী সংবাদকর্মীদের কাছে বলেন আমরা গরীব অসহায় আমার স্ত্রীর উপর এরকম অমানসিক নির্যাতন করা হয়েছে। থানায় অভিযোগ দেয়া হয়েছে কিন্তু প্রভাবশালীদের হুমকীর কারনে মামলা করতে সাহস পাচ্ছি না। এব্যাপারে অসহায় পরিবারটি ঐ প্রভাবশালী সন্ত্রাসীদের বিচারের দাবী জানিয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্য গোলাম ছরোয়ার জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here