উজিরপুরে একই দিনে ২জনের গলায় ফাঁস দিয়ে মৃত্যু।

0
1565

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে একই দিনে দুই ব্যক্তির গলায় ফাস দিয়ে মৃত্যু হয়েছে। উপজেলার মাদার্শী গ্রামের মৃত বিপেন বিহারী হালদারের ছেলে মানসিক ভারসাম্যহীন সুখরঞ্জন হালদার(৬০) বাড়ীর পাশে আমগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকাল ১০টায় পুলিশ ঝুলন্ত অবস্থাল লাশ উদ্ধার করে ময়না তদন্তে প্রেরণ করে। তার ৩ ছেলে ও স্ত্রী রয়েছে । বড় ছেলে সঞ্জয় হালদার জানান তার পিতা দীর্ঘদিন পর্যন্ত মানসিক ভারসাম্যহীন। শনিবার রাত ১টার দিকে ঘর থেকে বের হয়ে আর ফিরেনি। ওই দিন সকাল ৯টায় প্রিয়ংকা নামে একটি শিশু ঝুলন্ত লাশ দেখে ডাকচিৎকার দিলে তারা থানা পুলিশকে খবর দেয়। অপরদিকে দঃ কালিহাতা গ্রামে মৃত মোন্তাজদ্দিন মৃধার ছেলে সোহেল মৃধা (২৭) এর লাশ সন্ধ্যা ৬টায় নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে। নিহতের ১ছেলে ও স্ত্রী রয়েছে। তবে প্রত্যক্ষ দর্শিরা জানান কে বা কাহারা হত্যা করে লাশ ঝুলিয়ে রাখতে পারে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান লাশ ২টিকে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। হত্যা না আত্মহত্যা ময়না রিপোর্ট পেলে জানা যাবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here