উজিরপুরে মশাং চকমান ফাউন্ডেশন মেধাবীদের প্রেরণার উৎস।

0
879

উজিরপুর প্রতিনিধিঃ  উজিরপুরে মশাং চকমান ফাউন্ডেশন এখন মেধাবী শিক্ষার্থীদের প্রেরণার উৎস। গতকাল শনিবার বিকাল ৪টায় মশাং হাসপাতাল সন্মুখে পি.এস.সি এবং জে.এস.সি পরীক্ষায় জি.পি.এ ৫ প্রাপ্ত কৃতি ছাত্র/ছাত্রীদের এক সংবর্ধনার আয়োজন করেন। এ্যাড: মাহাবুবুল আলম সিকদার (এপিপি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মোঃ জাকারিয়া আলম, ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও অনুষ্ঠানের আহবায়ক লুৎফুল কবির রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবু সুধির রঞ্জন হালদার, সংগঠনের সহ-সভাপতি মাও: আঃ খালেক, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মোল্লা, অর্থ সম্পাদক কালাম তালুকদার, খন্দকার ইবনে মিজান, আলমগীর মাষ্টার, ডা: আঃ ছবুর সিকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট, ক্যালেন্ডার, ডাইরী ও কলম বিতরণ করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here