শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে আজ শনিবার (০৮ এপ্রিল, ২০১৭ইং) শাখার কর্মকর্তাদের আর্থিক অন্তর্ভূক্তি ও আর্থিক শিক্ষা কার্যক্রম, নৈতিক আদর্শ প্রতিষ্ঠা, গ্রাহক সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রচার বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যাংকের মার্কেটিং ডিভিশনের আর্থিক অন্তর্ভূক্তি ও আর্থিক শিক্ষা সেল এর আয়োজনে এই কর্মশালয় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক জনাব মোঃ মোজাম্মেল হোসেন।
কর্মশালায় নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখেন ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক জনাব মোঃ অহিদুল আলম এবং মার্কেটিং ডিভিশনের প্রধান উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ আঃ গফুর তালুকদার। ব্যাংকের ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের শাখার কর্মকর্তারা এই কর্মশালায় অংশ গ্রহন করেন।
বেসিক ব্যাংকে আর্থিক অন্তর্ভূক্তি ও আর্থিক শিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Advertisement
Advertisement

