ইমামের কিরা’আত মুকতাদীর জন্য যথেষ্ট হওয়া

0
221

হযরত আবুদ দারদা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে প্রশ্ন করা হল, প্রত্যেক নামাযেই কি কিরা’আত আছে? তিনি বলেন, হ্যাঁ। এক আনসার ব্যক্তি বলল, ইহা ওয়াজিব। তখন তিনি আমার দিকে লক্ষ্য করলেন, আমি সকলের মধ্যে তাঁর নিকটবর্তী ছিলাম। তিনি বলিলেন, ইমাম যখন দলের ইমামতি করেন, তখন আমি মনে করি, ইমামই তাদের জন্য যথেষ্ট। আবূ আবদুর রহমান (র.) বলেন, ইহা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বলা ভুল ইহা হইল আবুদ্ দারদারই কথা। হযরত ইবন আবূ আওফা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে আরয করল, আমি কুরআন পাঠ

Advertisement

করতে পারি না। অতএব, আমাকে এমন কিছু শিক্ষা দিন যা কুরআন পাঠের পরিবর্তে যথেষ্ট হয় । তিনি বলেন : তুমি বল, سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ للهِ وَلَا إِلَهَ إِلَّا اللهُ وَ اللهُ أَكْبَرُ ولا حول ولا قوة الا بالله العلى العظيم.

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here