হযরত আবু হুরায়রা (রা.) হইতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিলাওয়াতকারী আমীন বলেন তখন তোমরাও আমীন বলবে। কেননা, ফেরেশতাগণও আমীন বলে থাকে। অতএব, যার আমীন বলা ফেরেশতার আমীন বলার মতো হবে, আল্লাহ পাক তার পূর্বে শুনাহ্ মার্জনা করবেন। হযরত আবু হুরায়রা (রা.) সূত্রে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, যখন তিলাওয়াতকারী (ইমাম) আমীন বলেন তখন তোমরাও আমীন বল। কেননা, ফেরেশতাগণও আমীন বলে থাকে। আর যার আমীন ফেরেশতাদের আমীন বলার মতো হয় তার পূর্ববর্তী গুনাহ্ মার্জনা করে। দেয়া হয় । হযরত আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম ‘গাইরিল মাগদূবি আ’লাইহিম ওয়ালাদ খোয়া-লীন’ বলেন তখন তোমরা আমীন বল। কেননা, ফেরেশতাগণও আমীন বলে থাকে আর ইমামও আমীন বলেন। যার আমীন বলা ফেরেশতার আমীন বলার মতো হয়, তার পূর্বের গুনাহ্ ক্ষমা করে দেওয়া হয় । হযরত আবূ হুরায়রা (রা.) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম আমীন বলে তখন তোমরাও আমীন বল । যার। আমীন বলা ফেরেশতাদের আমীন বলার মতো হয় তার পূর্ববর্তী গুনাহ্ ক্ষমা করে দেয়া হয় ।

