হযরত আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম ‘গাইরিল মাগদূবি আ’লাইহিম ওয়ালাদ দ্বোয়া-
প্লীন’ বলেন, তখন তোমরা আমীন বলবে। কেননা যার কথা ফেরেশতাগণের কথার মতো হবে, তার পূর্বের গুনাহ্ মার্জনা করা হবে।

