আল্লাহ তা’আলার বাণী

0
259

যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে ইহা শুনবে এবং চুপ থাকবে। আশা করা যায় তাতে তোমরা রহমত প্রাপ্ত হবে- আয়াতের ব্যাখ্যা হযরত আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম নিযুক্ত করা হয়েছে তাঁর অনুসরণ করার জন্য । অতএব, যখন সে তাকবীর বলে তখন তোমরাও তাকবীর বল, আর যখন সে কুরআন পড়ে তখন তোমরা চুপ থাকবে, আর যখন তিনি বলেন, ‘সামি ‘আল্লাহু লিমান হামিদাহ’ তখন তোমরা বলবে ‘রাব্বানা লাকাল হাম্দ’। হযরত আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম তো এজন্য যে, তাঁর অনুসরণ করা হবে। অতএব, যখন ইমাম তাকবীর বলে তখন তোমরাও তাকবীর বল। আর যখন ইমাম কুরআন পড়ে তখন তোমরা চুপ থাক। আবূ আবদুর রহমান বলেন, মুখাররিমী বলতেন, তিনি অর্থাৎ মুহাম্মদ ইবনে সা’দ আনসারী নির্ভরযোগ্য বর্ণনাকারী

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here