উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ৮নং শিকারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিলের ঘোষনা করা হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, মানববন্ধন, সভা সমাবেশ, স্মারক লিপি, বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরে অবশেষে ১৪ বছর পরে ১৭ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার কার্যালয় থেকে এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়। গতকাল ১৮ এপ্রিল জেলা নির্বাচন অফিসার বরিশাল কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন নং ১৭.০৬. ০৬০০.০০০.৪১.০৫০.১৬-২২১ মোতাবেক উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মোঃ জসিম উদ্দিন বিভিন্ন দপ্তরে অনুলিপি প্রেরণ করেন। জারিকৃত বিজ্ঞপ্তিতে আগামী ২৩ মে মঙ্গলবার নির্বাচনের ভোট গ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে। ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়, ৩০ এপ্রিল মনোনয়ন পত্র যাছাই-বাছাই, ৭ মে প্রার্থীতা প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। তফসিল ঘোষনাকে কেন্দ্র করে এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। ইতিমধ্যে চায়ের দোকান থেকে শুরু করে বিপনী বিতানেও সকলের মুখে নির্বাচনী আলোচনা। অপরদিকে সাধারন ভোটাররা বিভিন্ন প্রার্থী নিয়ে আলোচনা-সমালোচনার নতুন খোরাকে পরিনত হয়েছে। মানব বন্ধন বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, স্মারক লিপি প্রদান করে বিভিন্ন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পরে নির্বাচনের তফসিলের ঘোষনা হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন সুশিল সমাজ। ইতিমধ্যে দলীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন নেতাদের কাছে মনোনয়ন পাওয়ার জন্য তদবির শুরু করেছে। আ’লীগের মধ্যে একাধীক প্রার্থী থাকলেও বিএনপির সম্ভাব্য একক প্রার্থী হিসেবে নির্ধারিত হয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা যায়। তবে সাধারন ভোটারদের মধ্যে একটি সংশয় র্দীঘ ১৪ বছর পরে গণতান্ত্রিক উপায়ে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দ মত যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে পারবেন কী? উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন জানান অবাধ শান্তিপূর্ন নির্বাচনের লক্ষ্যে সকল কার্যক্রম গ্রহণ করবে নির্বাচন কমিশনার, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৫ শত ৭৯ জন তবে সংশোধিত ভাবে কিছু ভোটার বৃদ্ধি হতে পারে।
ইউপি নির্বাচন ১৪ বছর পরে শিকারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষনা।
Advertisement
Advertisement
