কালীগঞ্জে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ

0
775

কে এম রুবেল কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুরের কালীগঞ্জে বেরুয়া এআর খান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী অপহরণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে।
এ ব্যাপারে গতকাল সোমবার সন্ধ্যায় ওই শিক্ষার্থীর মা ময়না রানী সরকার বাদি হয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, গত দুই মাস পুর্বে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চোরাব গ্রামের সুবল বিশ্বাাসের ছেলে গৌরঙ্গ বিশ্বাস ওই শিক্ষার্থীর বিয়ের প্রস্তাব দেয়। আমার মেয়ে নাবালিকা থাকায় আমরা বিয়েতে রাজী না হওয়ায় রুপগঞ্জ উপজেলার চোরাব গ্রামের সুবল বিশ্বাাসের ছেলে গৌরঙ্গ বিশ্বাস ও মুশুরী গ্রামের পরিমল চন্দ্র সরকারের ছেলে সুজন সরকার ক্ষিপ্ত  হয়ে মেয়েকে । পরে তাদের সহযোগীদের নিয়ে গতকাল সোমবার সকাল আনুমানিক নয়টার সময় ওই শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বেরুয়া চৌরাস্তা মোড়ের শাহিন খানের মুদি দোকানের সামনে পৌছলে পূর্ব থেকে ওৎপেতে থাকা গৌরঙ্গ বিশ্বাস ও সুজন সরকারসহ তাদের সহযোগী ২/৩ জন বন্ধু মিলে অস্ত্রের মুখে জিম্মি করে জোর পূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়।
। সে বক্তারপুর ইউনিয়নের ব্রাহ্মন গাঁও  গ্রামের বিজয় চন্দ্র সরকারের মেয়ে তৃপ্তি রানী সরকার। এ বিয়য়ে কালীগঞ্জ থানার অফিসার ইনর্চ্জা জানান, আলম চাঁদ জানান, শিক্ষার্থী অপহরণের অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here