নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে তাদেরকে এদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে পুরোপুরি অবগত হতে হবে

0
536

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আজ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উপলক্ষে যশোরের কেশবপুর পাবলিক মাঠে কেশবপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের  কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Advertisement

 

প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্ব আমরা স্বাধীনতা লাভ করেছি। এখন আমাদের লক্ষ্য অর্থনৈতিক মুক্তি অর্জন। তিনি এসময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য দলমত নির্বিশেষে সকলকে নিজ নিজ ভূমিকা পালনের আহবান জানান।

পরে, ইসমাত আরা স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীতে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here