শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার আহবান

0
551

লক্ষ্মীপুর প্রতিনিধি
“দেশ এগিয়ে যাচ্ছে, ১৭ কোটি মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে, তাই ২০১৯ সালে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের প্রধানমন্ত্রী করার আহবান জানানো হয়। শনিবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ আহবান জানান এন. আর. বি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান কাজী শহীদ ইসলাম পাপুল। এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের কল্যাণে শক্তিশালী ফান্ড গঠন করতে প্রতিবছর ১লাখ টাকা করে অনুদান প্রদান ও লক্ষ্মীপুর প্রেসক্লাব ভবন নির্মাণে ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

Advertisement

সভায় ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, রায়পুর পৌরসভার মেয়র ইসমাইল হোসেন খোকন,আওয়ামীলীগ নেতা জামশেদ কবির বাক্কি বিল্লাহ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here