ঝুট গুদামে অগ্নিকান্ড

0
551

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী পারিজাত এলাকায় ঝুট গুদামে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

Advertisement

জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, কোনাবাড়ী পারিজাত এলাকায় কাশিমপুর জেলাখানা রোডের পাশে কয়েকটি ঝুট গুদাম ও দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে জয়দেবপুর, কালিয়াকৈর ও ইপিজেড ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করছে। মো. জাকির হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এই আগুন লাগে। নিমিষে তা আশপাশের দোকান ও টিনশেড বাড়িতে ছড়িয়ে পড়ে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here