খাল উদ্ধার ও সংস্কার এবং উদ্ধারকৃত খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ওয়াকওয়ে নির্মাণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী

0
851

ঢাকা ওয়াসার বিভিন্ন খাল উদ্ধার ও সংস্কার এবং উদ্ধারকৃত খাল পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ওয়াকওয়ে নির্মাণ করতে সংশ্লিষ্টদেও নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
তিনি আজ রাজধানীর কল্যাণপুর ‘ক’ ও ‘চ’ খাল এবং রামচন্দ্রপুর খাল পরিদর্শনকালে এ নির্দেশ দেন।
এসময় অন্যান্যো মধ্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement

কল্যাণপুর ‘ক’ খালের শ্যামলীস্থ পঙ্গু হাসপাতালের নিকট অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভেঙ্গে যাওয়া ওয়াকওয়ে পুন: নির্মাণ, অবৈধ পানির লাইনের সংযোগ বিছিন্ন করতে মন্ত্রী ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি কল্যাণপুর ‘ক’ খালের মুক্তিযুদ্ধ যাদুঘরের উত্তর পাশের ভরাটকৃত অংশ পুন:খনন, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের অফিস সংলগ্ন কালভার্ট ভেঙ্গে ফেলার এবং ওয়াকওয়ে বন্ধ করে পশ্চিম আগারগাওয়ে নির্মিত ভবনের অবৈধ অংশ ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।
শাজাহান খান, কল্যাণপুর ‘চ’ এবং রামচন্দ্রপুর খালের বিভিন্ন অবৈধ অংশ ভেঙ্গে ফেলার, আবর্জনার স্তুপ তুলে ফেলে সেগুলো সংস্কার ও ওয়াকওয়ে নির্মাণেরও নির্দেশ দেন।
মন্ত্রী তিনটি খালের বিভিন্ন অংশে ঢাকা ওয়াসা কর্তৃক আবর্জনা স্তুপ তুলে ফেলার কার্যক্রম পরিদর্শন করেন।
উল্লেখ্য, ঢাকা ওয়াসার আওতাধীন ২৬ টি খাল রয়েছে। ২০১০ সালে নদীর নাব্যতা রক্ষা, দখল ও দূষণ রোধে গঠিত ‘টাস্কফোর্স’ এর সভাপতি হিসেবে নৌপরিবহন মন্ত্রী ঢাকার বিভিন্ন খাল উদ্ধার ও সংস্কার করতে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দেন । সেআলোকে খালগুলো উদ্ধার ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here