স্বর্ণা ইসলামঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের রশিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাবা নামের কলঙ্ক শাহ আলম (৩৮) তার মেয়ে সুমাইয়াকে বি-গত তিন মাস যাবত ধর্ষন করে আসছে। সুমাইয়া ভট্রপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেনীর ছাত্রী। প্রথমত মেয়ে এই কাজে প্রতিবাদ করতে গেলে বাবা শাহ আলম তাকে মানসিক চাপ প্রয়োগ করে বলেন, তুমি যদি এই ঘটনা বাইরে কাউকে বল তাহলে আমি আত্ব হত্যা করব। তুমি কি চাও? তোমার বাবা মারা যাক। এই কথার পর মেয়ে সব কিছু নিরবে সইতে থাকে। এক পর্যায় মেয়ের তার বাবা এই অনৈতিক কাজ আর সইতে না পেরে তার এক বান্ধবী কাছে সেয়ার করে। এর পর এক কান দুই কান করতে করতে ঘটনার দিন পাড়া প্রতিবেশীর হাতে নাতে ধরা পরেন।
পাড়া প্রতিবেশীর কাছ থেকে যানা যায় সুমাইয়ার মা মানুষের বাসায় গৃহ পরিচালিকার কাজ করেন, আর বাবা শাহআলম রিক্সা চালায়। মা ঘরে না থাকার সময় বাবা এই সুযোগ নেয়। ঘটনার দিন পাড়া প্রতিবেশীরা তাকে গণধোলাই দিয়ে ঘরের মধ্যে আটকে রেখে পুলিশকে খবর দেন। সোনারগাঁ থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যান। পরের দিন ঘটনার সত্যতা যাচাই করার জন্য মেয়েকেও থানায় হাজির করে মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয় থানায় মামলা হয়েছে।

