প্রধানমন্ত্রী জাফর ইকবালকে দেখতে যাচ্ছেন

0
612

বিশিষ্ট লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার দুপুরের দিকে তাঁর সেখানে যাওয়ার কথা। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম জানান, প্রধানমন্ত্রী দুপুরের দিকে আসতে পারেন বলে আমাদের জানানো হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক অনুষ্ঠানে দর্শক সারিতে থাকা জাফর ইকবালের পেছন থেকে তাঁর ওপর ফয়জুর রহমান নামের এক যুবক ছুরি দিয়ে হামলা চালায় ।

Advertisement

হামলার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরে ছয়টি আঘাত আছে। তবে তিনি শঙ্কামুক্ত। গতকাল রোববার ব্রিফিংয়ে সিএমএইচের কনসালট্যান্ট সার্জন মেজর জেনারেল মুন্সী মুজিবুর রহমান বলেন, অধ্যাপক জাফর ইকবালের মাথায় চারটি, পিঠের ওপরে ও বাঁ হাতে একটি করে আঘাত আছে। সব মিলিয়ে তাঁর শরীরে মোট ছয়টি আঘাত আছে। তিনি এখন শঙ্কামুক্ত। তাঁর মানসিক অবস্থাও ভালো। মুন্সী মুজিবুর রহমান বলেন, অধ্যাপক জাফর ইকবালের চিকিৎসায় পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। সংক্রমণ রোধে এবং দ্রুত আরোগ্যের জন্য এখন তাঁর কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here