আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন পরিদপ্তরে রোববার ৭৯ জন সাব-রেজিস্ট্রারকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। নিয়োগকৃত কর্মকর্তাগণকে আগামী ১ আগস্ট পূর্বাহ্নে নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক বরাবর যোগদান করতে হবে। নিয়োগকৃত কোন কর্মকর্তা নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগে আগ্রহী নয় বিবেচনায় তার নিয়োগাদেশ বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যথাক্রমে ২৫/০৫/২০১৭ খি. এবং ২১/০৬/২০১৭ খ্রি. তারিখের যথাক্রমে-৮০.০০.০০০০.৩০১(গোপনীয়).১১.২১৫২.১৭-১৯৬ এবং ৮০.১০৩.০১১.০০.০০.০০১৪.২০১৬-১৪১ নম্বর স্মারকের সুপারিশক্রমে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ২২,০০০-৫৩০৬০(৯ম গ্রেড) টাকা স্কেলে অস্থায়ী ভিত্তিতে এবং শর্তসাপেক্ষে তাদেরকে এ নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের নাম-ঠিকানা এবং নিয়োগের শর্তাবলী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ওয়েব-সাইট থেকে জানা যাবে।
এছাড়া আজ আইন ও বিচার বিভাগের পৃথক একটি প্রজ্ঞাপনে ১৬ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাগণকেও আগামী ১ আগস্ট তাঁদের বর্তমান পদের দায়িত্বভার অর্পনপূর্বক বদলি/পুনঃবদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে।
বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে মো. আব্দুল মোতালেবকে টাংগাইলের ঘাটাইল থেকে জামালপুর সদর; মো. সহিবুর রহমান প্রধানকে চট্টগ্রামের আধুনগর থেকে ঢাকা দক্ষিণে; মো. রফিক উদ্দিনকে ঢাকা দক্ষিণ থেকে সিলেটের বিয়ানীবাজার; আলী আজগরকে পাবনার আটঘড়িয়া থেকে ফরিদপুরের বোয়ালমারী; মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে ময়মনসিংহের পাগলা; মো. সিফাতুল্লাহকে ফরিদপুরের মধুখালী থেকে জামালপুরের বকশীগঞ্জ; রেজাউল করিম আহাম্মদকে চট্টগ্রামের ফতেয়াবাদ থেকে চাঁদপুরের হাজীগঞ্জ; মো. মিজানুর রহমানকে রংপুরের পীরগঞ্জ হতে রংপুরের মিঠাপুকুর; শাহাদাৎ হোসেনকে নীলফামারী সদর থেকে গাইবান্ধা সদর; শাহ নেওয়াজ খানকে সুনামগঞ্জের ছাতক থেকে ময়মনসিংহ সদর; মো. সফিকুল ইসলামকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে মানিকগঞ্জের সাটুরিয়া; মো. বেলাল উদ্দিন আকন্দকে মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে ময়মনসিংহের কুলাউড়া; মো. হায়দার আলী খানকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতক; মীর ইমরুল কায়েস আলীকে ময়মনসিংহের হালুয়াখাট থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া; খন্দকার নুরুল আমিনকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহের ফুলপুর এবং মাহমুদুল হাসানকে ময়মনসিংহের ফুলপুর থেকে নীলফামারী সদরে বদলি করা হয়েছে।
