সমাজ সংস্কারে দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য ……….লায়ন মো. গনি মিয়া বাবুল

0
1559

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, সমাজ সংস্কারে দেশীয় সংস্কৃতির বিকাশ অপরিহার্য। দেশীয় সংস্কৃতি যথা সারি-জারি গান, লোক সঙ্গীত, লালন গীতি, যাত্রাপালা, বাউল, সামাজিক নাটক মানুষের মানবিক গুণাবলী বিকাশ ও প্রসারে সহায়ক ভূমিকা পালন করে। ফলে দেশীয় সংস্কৃতি বিকাশের মাধ্যমে মানুষের কল্যাণবোধ, মমতাবোধ, দেশপ্রেমসহ মানবিক গুণাবলী জাগ্রত করা সম্ভব। নিরাপদ ও বাসযোগ্য সমাজ গঠনে নান্দনিক দেশীয় সংস্কৃতি বিকাশে সকলকে সচেষ্ট থাকার জন্যে তিনি আহ্বান জানান।
মাতুয়াইল নাট্য সম্প্রদায় (মানস) এর উদ্যোগে ২১ জুলাই বিকাল সন্ধ্যায় ঢাকার সেগুনবাগিচাস্থ কচিকাঁচা মিলনায়তনে ‘নান্দনিক সংস্কৃতি বিকাশে তরুণদের ভূমিকা’ শীর্ষক আলোচনা ও সামাজিক নাটক ‘নদিয়া’ নাট্যানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নাটক সমাজের অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠনে ভূমিকা রাখে এবং সমাজকে পরিশুদ্ধ করে।
সংগঠনের উপদেষ্টা ও সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাকলী নীট গার্মেন্টস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মো. করম আলী, বাংলাদেশ আওয়ামী জনতা লীগের মো. সালাউদ্দিন, বাংলাদেশ বাস্তুহারা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ নাট্য নির্দেশক কল্যাণ সমিতির সভাপতি মোজাহিদ মো. মেহজান ও বাংলাদেশ নাট্য নির্দেশক কল্যাণ সমিতির সাবেক সভাপতি লুৎফর রহমান ভূইয়া।
আলোচনা শেষে আয়েশা আক্তার নিবেদিত ও মো. এনায়েত হোসেন হিরো পরিচালিত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সম্পূর্ণ অশ্রু সজল সামাজিক নাটক ‘নদিয়া’ জমজমাট পরিবেশে জাতীয় শিল্পীদের অভিনয়ে পরিবেশিত হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here