‘৭১ সালেই পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন’

1
991
স্টাফ রিপোর্টার: ‘১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

Advertisement

হানিফ বলেন, ‘পাকিস্তান বর্তমানে একটি ব্যর্থ রাষ্ট্র। আর একটি ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকা আর না থাকা অর্থহীন। আর এ প্রসঙ্গে কথা বলারও যুক্তিকতা নেই।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত ত্রিশ লক্ষ শহীদের আত্মার অভিশাপ থেকে জাতি মুক্ত হওয়ার কোনো সুযোগ ছিল না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here