৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক

0
558

নাটোর জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাত্তার ভূঁইয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতরাতে আটক করে আজ বুধবার সকালে তাকে আদালতে প্রেরণ করে সদর থানা পুলিশ। আটক সাত্তার ভূইয়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে মৃত আনোয়ার ভূইয়ার ছেলে।

Advertisement

নির্যাতনের শিকার শিশুটি ইসলামী ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিক্ষাক্রমের শিক্ষার্থী। পুলিশ ও নির্যাতিতার পরিবার সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর একটার দিকে সাত্তার ভূঁইয়া নির্যাতিতাকে নিয়ে বাড়ির কাছে পুকুরে গোসল করতে যান। এরপরে সাত্তার ভূঁইয়া পুকুরে না গিয়ে শিশুটিকে ভুট্টার জমিতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে তার দাদী সেখানে ছুটে গেলে অভিযুক্ত সাত্তার ভূঁইয়া সেখান থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন বলেন, রাতেই অভিযুক্ত সাত্তার ভূইয়াকে আটক থানায় নিয়ে আসা হয়। নির্যাতিতা শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারী সাত্তার ভুঁইয়ার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here