সাকিব-তামিমদের পাকিস্তানের সবাই ভালোবাসেন : শোয়েব আক্তার

0
1399

বিশ্বকাপের এবারের আসর থেকে এরই মধ্যে ছিটকে গেছে বাংলাদেশ ও পাকিস্তান। নিজেদের শেষ ম্যাচে গতকাল ৫ জুলাই মাঠে নেমেছিল এই দুইদল। সেই ম্যাচে বাংলাদেশকে ৯৪ রানে হারায় সরফরাজরা।

Advertisement

এদিকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলকে পাকিস্তান সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে বলেই মনে করছেন পাকিস্তান দলের সাবেক গতিতারকা শোয়েব আক্তার। সাকিব-তামিমদের পাকিস্তানের সবাই ভালোবাসেন বলেই জানিয়েছেন শোয়েব।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো দল। আমরা পাকিস্তানিরা সবাই তাদের ভালোবাসি, সমর্থন করি। এবারের বিশ্বকাপে ভালো খেলেছে তারা। বাংলাদেশের ক্রিকেটকে অতীতে ব্যাপক সমর্থন দিয়েছে পাকিস্তান। বরাবরই তা দিয়ে আসছে। সেভাবে আর অন্য কোনো দেশ হয়তো দেয়নি।’

সেই সঙ্গে ম্যাচটি নিয়ে শোয়েব আক্তার বলেন, ‘পাকিস্তান ইচ্ছা করলে ৩৫০ রান করতে পারতো। কিন্তু দ্রুত খেলতে গিয়ে ২০০-২৫০ রানেও অলআউট হয়ে যেত পারত তারা। বাংলাদেশ সেই রান সহজেই তাড়া করতে ফেলতো। আমাদের মধ্যে কেউই এটা দেখতে চাই না, টাইগাররা পাক ক্রিকেট দলকে হারিয়ে দিয়েছে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here