৪ বছরের শিশুর ব্যাগবন্দি লাশ উদ্ধার, আটক ২

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 23455

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (23455, 'post_views_count', '0')

0

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে অপহরণের ৩ দিন পর জয়ন্ত নামের ৪ বছর বয়সী এক শিশুর ব্যাগবন্দি লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল বুধবার (৪ জুলাই) রাত ১১টা নাগাদ সাভার-সিংগাইরের সীমানা ব্রিজের নিচে বংশী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এঘটনায় শুভ ও নাছির নামে সন্দেহভাজন ২ জনকে আটক করা হয়েছে।

Advertisement

নিহত শিশুটির পিতা শ্রী সনু জানান, পহেলা জুলাই সকালে জয়ন্তকে অপহরণ করা হয়। অপহরণের পর দুর্বৃত্তরা ১ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে শিশুটির পরিবারের কাছে। শিশুর পরিবার অপহরণকারীদের বিকাশের মাধ্যমে ৭ হাজার টাকাও প্রদান করে। এঘটনায় পরদিন সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরী করে শিশুটির বাবা। এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী জানান, শিশু জয়ন্ত নিখোঁজের ডায়েরীর সুত্র ধরে তদন্ত শুরু হয়। এক পর্যায়ে অপহরণের বিষয়টি সামনে আসে। বিষয়টি নিয়ে গোয়েন্দা পুলিশও কাজ শুরু করে। পরে সাভার মডেল থানা ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নদী থেকে শিশুটির ব্যাগবন্দি লাশ উদ্ধার করে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here