ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়া থানার ২ সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্তরা হলেন- এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার ও এএসআই রওশন আলী। তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে ভাড়া করা হাইজ মাইক্রোবাস করে মাহবুবু নামে এক ব্যক্তিকে আটক করে ঘুষ দাবি করেন অভিযুক্ত এএসআইরা। আটক ব্যক্তির স্ত্রী বিষয়টি থানায় অবহিত করলে পুলিশের আরেকটি দল তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ২ এএসআইকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সোর্স রাছেল নামে একজনকে আটক করা হয়েছে।

