আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক রাজ্জাক এর জন্মদিন

0
733

আজ ২৩ জানুয়ারি, বাংলাদেশের চলচ্চিত্রের মহানায়ক নায়করাজ রাজ্জাকের ৭৬ তম জন্মবার্ষিকী। ১৯৪২ সালের এই দিনে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়ক রাজ্জাক। আমাদের দেশের চলচ্চিত্র এ মহানায়কের যাদু স্পর্শে আরো সমৃদ্ধ হয়েছে। বেঁচে থাকলে আজ ২৩ জানুয়ারি, নায়করাজ রাজ্জাক ৭৭ বছরে পা রাখতেন। কিন্তু তার ভক্ত, দর্শক, সহকর্মী, পরিবারের মানুষসহ সবাইকে কাঁদিয়ে গেল বছরের ২১ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।

Advertisement

তার হঠাৎ চলে যাওয়ায় চলচ্চিত্রে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়। অভিভাবকহীন হয়ে পড়ে চলচ্চিত্রাঙ্গন। এমন বটবৃক্ষের মতো মহান নায়কের চলে যাওয়াটা চলচ্চিত্রের জন্য অভিভাবকহীন হয়ে পড়ারই মতো। তাই মহান এ নায়ককে তার দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্ত-দর্শক কেউই ভোলেননি। আজ মঙ্গলবার মহান এ নায়কের জন্মদিনে তার পরিবারের সদস্যরা নানা উদ্যোগ নিয়েছেন। নায়করাজের জীবনের শেষ ক’টি বছরে যে সবসময়ই তার পাশে ছিলেন তিনি হচ্ছেন তার ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট। সম্রাট জানান, আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে যেখানে নায়করাজ চিরনিদ্রায় শুয়ে আছেন সেখানে পরিবারের পক্ষ থেকে কোরআন পাঠ ও দোয়া করা হবে। বাদ জোহর গুলশান আজাদ মসজিদ সংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থী, অন্যান্য এতিম, গরিবদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাদ আসর গুলশান আজাদ মসজিদেই নায়করাজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে। সম্রাট বলেন, ‘আব্বার জন্য শুধু সবার কাছে দোয়া চাই যেন মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। এমন একজন বাবার সন্তান হয়ে সবসময়ই আমি গর্ববোধ করি। সন্তান হিসেবে বাবার স্মৃতি নিয়ে যেন সারাটা জীবন ভালোভাবে থাকতে পারি এ দোয়া চাই।’ এদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, আজ সকালে নায়করাজের কবরস্থানে শিল্পী সমিতির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হবে। এরপর এফডিসিতে ফিরে শিল্পী সমিতির সামনে নায়করাজের স্মৃতিফলকে ফুলেল শ্রদ্ধা জানানো হবে। এফডিসিতে বাদ আসর জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। নায়করাজ রাজ্জাকের নামে এফডিসির কোনো একটি ফ্লোর যেন নামকরণ করা হয় তা নিয়ে আজ এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা করা হবে। জায়েদ খান বলেন, ‘নায়করাজ রাজ্জাক আমাদের চলচ্চিত্রের প্রাণপুরুষ। তিনিই আমাদের সব নায়কের আদর্শ। তার হঠাৎ চলে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। গত ২১ জানুয়ারি শিল্পী সমিতির নতুন উপদেষ্টা কমিটি গঠনের সময় আমরা সবাই মহান এ নায়কের অভাব অনুভব করেছি, তার অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয়েছে তা উপলব্ধি করেছি সবাই।’ প্রয়াত কিংবদন্তি সাংবাদিক আহমদ জামান চৌধুরী ছিলেন নায়করাজ রাজ্জাকের ঘনিষ্ঠ বন্ধু। তিনিই রাজ্জাককে ‘নায়করাজ’ উপাধি দিয়েছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here