২৪৫ বোতল ফেনসিডিলসহ সাবেক পররাষ্ট্রমন্ত্রীর এপিএস গ্রেফতার

0
615

চট্টগ্রামে সাবেক পরারাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ খানের এপিএসসহ দু’জনকে ২৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরের কোতোয়ালী থানার চৈতন্য গলি এলাকায় একটি প্রাইভেটকার থেকে গ্রেফতার করা হয় তাদের।

Advertisement

গ্রেফতার দু’জন হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানের এপিএস  মো. মোশাররফ উদ্দিন এবং তার সহযোগী  মোহাম্মদ খলিল আহাম্মদ ওরফে খলিল। মোশাররফের বাড়ি চট্টগ্রামের  চান্দগাঁও থানায় এবং খলিলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার রানিয়ারা গ্রামে। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, রাতে চৈতন্যগলি এলাকা দিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারটিকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু সংকেত অমান্য করে সেটি এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়। ধাওয়া ধরে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় কারের পেছনে ২৪৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। অভিযানকালে মো. আমিনুল্লাহ নামে একজন প্রাইভেটকার থেকে নেমে পালিয়ে যান। ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জন জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচায় জড়িত। ফেনসিডিলগুলো তারা মনসুর নামে একজনের কাছ থেকে কিনেছেন। এনায়েত বাজার এলাকার মাদক বিক্রেতা পারভীনের কাছে সেগুলো বিক্রি করতে যাচ্ছিলেন তারা। এ ঘটনায় কোতোয়ালী থানায় এসআই ইমদাদ হোসেন চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here