দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ স্কুল শিক্ষক গ্রেপ্তার

0
554

বাউফলে দশীয় অস্ত্র ও ইয়াবাসহ মেজবাউল আহসান ওরফে হুররাম নামের এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পটুয়াখালী র‌্যাব-৮। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের কমলাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

হুররাম কেশবপুর এন.এস. মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের শিক্ষক। তার বাবার নাম আলতাফ হোসেন আকন। পটুয়াখালী র‌্যাব-৮ এর অধিনায়ক মোঃ হাসান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মেজবাউল আহসান হুররামকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে তার স্ত্রীর স্বীকারানুযায়ি বাড়ির পাশের বাগান থেকে ৩টি চাপাতি, ৫টি রাম দা, ১টি ছোরা ও ১টি দাসহ মোট দশটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here