২০ মার্চ তনু হত্যার এক বছর – লাগাতার আন্দোলনের আল্টিমেটাম গণজাগরণমঞ্চের

0
571

জামাল উদ্দিন স্বপন,
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার এক বছরেও দৃশ্যমান কোন অগ্রগতি না হওয়া  প্রশাসনকে ১০ দিনের সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দিয়েছে গনজাগরণ মঞ্চের নেতৃবৃন্দরা। গত ২০ মার্চ সোমবার বেলা ১১টায় সিআইডিকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। অতপর উক্ত কর্মসূচী অবগতির জন্য কুমিল্লা পুলিশ সুপারের বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন গনজাগরণ মঞ্চের কুমিল্লা জেলার মুখপাত্র খায়রুল আনাম রায়হান, নারী সংগঠক মমতা রায়হান মম, কবি ও লেখক সৈয়দ আহাম্মদ তারেক, নাবিল হাসান অনিমেশ, খন্দকার মহিবুল হক।
এ সময় গনজাগরণ মঞ্চের কুমিল্লা জেলার মুখপাত্র খায়রুল আনাম রায়হান সাংবাদিকদের জানান,হত্যার একবছরেও মামলার কোন অগ্রগতি প্রকাশ করতে পারেনি সিআইডি। এ প্রতিবাদে তথ্য অধিকার আইনে তদন্তের অগ্রগতি জানতে চেয়েছি। সেই সাথে আমরা একটি দাবি উত্থাপন করেছি। আগামী দশদিনের ভেতর যদি কোন দৃশ্যমান অগ্রগতি উল্লেখ করতে না পারে তাহলে ২ এপ্রিল থেকে লাগাতার আন্দোলন গড়ে তুলবো। তিনি আরো জনান, কুমিল্লা প্রেস ক্লাব থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজে ক্যাম্পইনের মাধ্যমে জনসচেতনা সৃষ্টি করে লাগাতার আন্দোলন নামবো। আমরা আশা করি অচিরেই তনু হত্যাকরীদের শনাক্ত করে খুনীদের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা হবে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here