ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজধানীর কাওরানবাজারে ১৮টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) এই অভিযান (বাজার তদারকি) পরিচালনা করা হয়।
ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল জানান, অপরিষ্কার-অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় মতিন হোটেলকে ৫ হাজার, চাঁদপুর হোটেলকে ৫ হাজার, ইউসুফ হোটেলকে ৫ হাজার, ইব্রাহিম হোটেলকে ৫ হাজার, বর্দ্দা হোটেলকে ৫ হাজার, রুবেল হোটেলকে ৫ হাজার, হান্ডি বিরিয়ানিকে ৩০ হাজার, রেড ফ্লিম রেস্টুরেন্টকে ১৫ হাজার, হ্যাং আউট রেস্টুরেন্টকে ৩০ হাজার, বরিশাল হোটেলকে ২০ হাজার, হট অ্যান্ড টেস্টিকে ২০ হাজার, মতিমহল রেস্তোরাঁকে ৫ হাজার, খাদিজা খাবার ঘরকে ৫ হাজার, হাজি বিরিয়ানিকে ৫ হাজার, দাদা হোটেলকে ৫ হাজার, আলী আহমেদ খাবার ঘরকে ৫ হাজার, মিশির স্টোরকে ৫ হাজার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ৫১ ধারায় শর্মা কিংকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক তদারকি করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার মন্ডল, শাহনাজ সুলতানা ও জান্নাতুল ফেরদাউস।

