মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

0
1503

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকা এবং প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য ও সেবা না দেয়ায় রাজধানীর ১২টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement

 

সোমবার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানগুলোকে দুই লাখ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে শাওন ডিপার্টমেন্টাল স্টোরকে ২০ হাজার, প্রিয়াংকা মোটরসকে ৫ হাজার, তাজ জেনারেল স্টোরকে ১০ হাজার, কুটুমবাড়িকে ২০ হাজার, বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার, মদিনা ফার্মেসিকে ১৫ হাজার, গ্রীন পাওয়ার ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার, মেডিসিন প্লাসকে ২০ হাজার, নিউ ভাগ্যকূল সুইটসকে ১০ হাজার, ইত্যাদি ফার্মাকে ২৫ হাজার, হাই লিংক কম্পিউটার নেটওয়ার্ককে ৫ হাজার ও তেহারি ঘরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ সুলতানা ও জান্নাতুল ফেরদাউস এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন এপিবিএন -১১ এর সদস্যরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here