১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাংসদ বি এইচ হারুনকে দুদকের তলব

0
3947

১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও সাংসদ বজলুল হক হারুন (বি এইচ হারুন)কে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ঝালকাঠি-১ আসনের সাংসদ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আজ মঙ্গলবার দুদকের পক্ষ থেকে পাঠানো একটি চিঠিতে তাকে তলব করা হয়। দুদকের উপ পরিচালক সামছুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

আগামী ১১ই এপ্রিল সকাল ১০টায় তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে গ্রাহকের নামে অতিরিক্ত চেক বই দেখিয়ে জাল স্বাক্ষরের মাধ্যমে ১৩৪ কোটি টাকা আত্মাসাত করেন তিনি। ওই টাকা দিয়ে ঢাকা ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের দেনা পরিশোধ করা হয়। প্রিমিয়ার ব্যাংকের শেয়ার ক্রয়সহ অভিজাত এলাকায় বহুতল ভবন নির্মাণ ও গাড়ি ক্রয় করেন হারুন। এ ঘটনায় সামছুল আলম ও মো. গুলশান আনোয়ার প্রধানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here