হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি আবু বকর সিদ্দিক

0
535

খাদিজা আক্তার গাজীপুর: প্রবাদে আছে ‘সত্য কথা বলতে তোমরা কহ যে, সত্য কথা যায় না বলা সহজে’। প্রবাদ বাক্যটি বর্তমান সময়ে শুধু সত্য বললে ভুল হবে এটা যে কতটা বাস্তব, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যিনি, তিনি এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি, স্থানীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গাজীপুর জেলার সভাপতি এবং গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক আবু বকর সিদ্দিক। শুধুমাত্র সত্য সংবাদ প্রকাশের কারণে যার প্রাণ আজ ওষ্ঠাগত, মধ্যযুগীয় বর্বরতম নির্যাতনের পর মৃত ভেবে সন্ত্রাসীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় মৃত্যুর খবর রটাতে যাকে শুইয়ে রেখে সটকে পড়ে। কিন্তু কথায় বলে ‘রাখে আল্লাহ মারে কে?’ এভাবেই অনেকটা কাকতালীয়ভাবে এ যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। 

Advertisement

গতকাল বুধবার কুয়াশাচ্ছন্ন রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভবানীপুর এলাকায় সন্ত্রাসীরা তার জিপগাড়ির সামনে একটি প্রাইভেট কার দিয়ে গতিরোধ করে। তিনি কিছু বুঝে ওঠার আগেই তাকে তার গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে ৬/৭ জন মিলে হকিস্টিক আর লোহার রড দিয়ে নির্মমভাবে

পিটিয়ে তার দুহাত ও দুপা গুঁড়ো গুঁড়ো করে ফেলে। এসময় তার শত কাকুতি মিনতিতেও সন্ত্রাসীদের মনে বিন্দুমাত্র মায়ার উদ্রেক করেনি। উপরন্তু তাকে মৃত ভেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপরে শুইয়ে রেখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে চালিয়ে দিতে উদ্যত হয়।

কিন্তু বিধি বাম! তাই দুজন মোটরসাইকেল আরোহীর নজরে পড়ে যান তিনি। তারা রক্তাক্ত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে জয়দেবপুর থানার ডিউটি অফিসারকে জানালে পুলিশসহ স্থানীয়রা তার বাড়ির লোকজনদের খবর দেয়।

পরে রাতেই তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় খবর পেয়ে গাজীপুর সদর প্রেসক্লাবের সকল সাংবাদিকগণসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে দেখতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপালে যায়।

সেখানে গিয়ে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। কেউই যেন চোখের জল ধরে রাখতে পারছিল না। সদাহাস্যজ্বল মানুষটি শুধুমাত্র সত্য বলার কারণে আজ পঙ্গুত্ব বরণ করে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বলা বাহুল্য, যে সমাজে সত্য বলা অপরাধ সে সমাজের ধ্বংস অনিবার্য। 

জানা যায়, বর্বরতম এ সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবীতে আগামীকাল শুক্রবার বেলা এগারোটায় জয়দেবপুর থানার সামনে এক বিশাল মাননবন্ধনের আয়োজন করা হয়েছে। মাননবন্ধনে সকল গাজীপুরে কর্মরত সকল সাংবাদিকগণকে উপস্থিত থাকতে উদাত্ত  আহ্বান জানানো হয়েছে। 

অপরদিকে এ ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক সাংবাদিক ফোরাম লন্ডন এর সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here