মহিপুরে বিদ্যুৎ স্পৃষ্টে কলেজ ছাত্র’র মৃত্যু

0
531

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে বিদ্যুৎ স্পৃষ্টে মিঠুন হাওলাদার (১৮) নামে এক  কলেজ ছাত্র’র মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

Advertisement

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কলেজ বন্ধ থাকার কারনে পরিবারের জোগান দিতে সে স্থানীয় একটি ডেকরেটারে কাজ নেয়। ডেকরেটারে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।

মিঠুন হাওলাদার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।সে মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মাখন হাওলাদারের ছেলে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায়  ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here