আমি একজন পিতা হিসাবে আমার ছেলের হত্যা মামলার উল্লেখিত আসামিদের বিরুদ্ধে ন্যায়সঙ্গত তদন্ত ও বিজ্ঞ আদালতে চার্জশিট দেওয়া নিয়ে আমার সন্দেহ। কারণ হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আল,আমীন আমার ছেলের হত্যা মামলার আমি বাদী আমার সঙ্গে কোন সন্তুষ্টজনক আচার আচরণ করেন নি তিনি বরং তিনি আমার সঙ্গে টিটকারি মশকারি সৌরভ আচার আচরণ করে যাচ্ছেন এতে করে আমি বাদী হিসাবে অসন্তুষ্ট হয়ে পুলিশ ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করিয়া আছি।
আশা করি পুলিশ ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্তৃপক্ষ সচেতন হলে নিশ্চয়ই আমি ন্যায়বিচার পাবো। নয়তোবা আমার ছেলের হত্যা মামলার ন্যায় বিচার পাওয়ার জন্য হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার জনাব মোহাম্মদ উল্লাহ ও হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আল-আমীন এর বিরুদ্ধে ঢাকা মহামান্য হাইকোর্টে মামলা করার প্রস্তুতি নিতে বাধ্য হবো।
আমি পেশায় একজন ক্ষুদ্র সাংবাদিক ও একজন সমাজসেবক হিসাবে হবিগঞ্জ জেলায় সুনামের সঙ্গে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করে যাচ্ছি অতএব আমার ছেলের হত্যা মামলা নিয়ে নাটক করা থেকে বিরত থাকাটাই অতি উত্তম বলে আমি মনে করি।
ছেলে তো আমার যাকে দুষ্কৃতিকারীরা নির্মমভাবে খুন করিয়াছে আমি আমার ছেলের ব্যথায় ব্যথিত আপনারা কেন নাটক সাজাচ্ছেন। সেই নাটকের জবাব ও একদিন দিতে হবে ইনশাল্লাহ।
নাহলে আমাকে ২০০৩/২০০৪ সালে যেতে হবে এবং সেই খান থেকে শুরু করতে হবে।
যাকে বলে সাংবাদিকতার পেশার দায়িত্ব আর সেখানে কাজ করতে গেলে অনেক কিছুই বাইরে চলে আসবে।

