যাত্রাবাড়ীতে ২০ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
450

আরিফুল ইসলাম: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ২০ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময়ে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যান জব্দ করেছে র্যাব।গ্রেফতারকৃতরা হলেন – মোঃ মুনছুর আহমেদ (৩০), মোঃ আবুল হাশেম (৪০) ও হক সাহেব (৪৩)।আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

 এএসপি এনায়েত কবীর জানান, র্যাবের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ ভোরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। হক সাহেব (৪৩), ২। মোঃ মুনছুর আহমেদ (৩০) ও ৩। মোঃ আবুল হাশেম (৪০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কাভার্ড ভ্যান, ০৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রিত নগদ- ১০,০০০/- (দশ হাজার) টাকা জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

 গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here