হাজীগঞ্জে দীঘিতে ডুবে চার শিশুর মৃত্যু

0
603

চাঁদপুরের হাজীগঞ্জে দীঘিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয়। নিহতরা হচ্ছে হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ডেও রান্ধুনীমুড়া শুকু কশিনারের বাড়ির ওয়াসিমের ছেলে মোঃ রাহুল (১৩) ও শামীম (১৪), আহসানের ছেলে রায়হান (১২) ও নজরুল ইসলামের ছেলে নিয়ন (১৩)।

Advertisement

নিহতদের মা-বাবা জানান, সোমবার দুপুরে ১২টায় একই বাড়ীর এই চার ছেলে বাড়ীর পার্শ্ববর্তী বৈদ্যেও বাড়ির বিশাল দীঘিতে গোসল করতে যায়। পরে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজে এলাকায় মাইকিংও করা হয়। আজ মঙ্গবাবার ফজরের নামাজ শেষে মুসুল্লিরা বাড়ি ফেরার সময় দীঘিতে দু’জনের লাশ ভেসে থাকতে দেখে। পরে একই স্থান থেকে বাকি দু’জনেরও লাশ উদ্ধার করে এলাকাবাসী। হাজীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। চারটি লাশ উদ্ধার করি। এদিকে খবর পেয়ে হাজার হাজার লোক সেখানে ভীর জমায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here