হবিগঞ্জ শ্মশান ঘাট এলাকার বাবুল ভাইয়ের বাড়িতে সিলেটের ১৫০, লিটার দেশীয় মদ উদ্ধার

0
675

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্পটে মাদক ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। মাদকাসক্ত হয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীরা বিপথগামী হচ্ছে, মাঝে মাঝে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। কিন্তু বড় বড় রাঘোব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী শহরের আশপাশের এলাকায় অসংখ্য মাদক স্পট রয়েছে। সন্ধ্যার পরই এইসব স্পট দেদারছে চলছে মাদক বেচা কিনা।
অনুসন্ধানে জানা যায় মোহনপুর গ্রামের গাঁজা সেবনকারী ও গাঁজা ব্যবসায়ী সেলিমসহ একাধিক ব্যক্তি এই মাদক ব্যবসার সাথে জরিত রয়েছে।

Advertisement


যেমন নতুন বাস্টেন এলাকার মলার চাখা, উমেদনগর, রাজনগর,মাছুলিয়া, অনন্তপুর, সিনেমাহল, উত্তর শ্যামলী এবং গোসাইপুর সহ বিভিন্ন স্পটে এসব মাদক বিক্রি হচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্টেলিজেন্ট শাখার একটি দল হবিগঞ্জ শহরে শ্মশান ঘাট এলাকায় বাবুল রায় ওরফে বাদল রায়ের বাড়িতে অভিযান চালিয়ে, ১৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করে। তবে তারা কাউকে আটক করতে পারেনি।

সিলেট বিভাগের ইন্সপেক্টর খায়রুল ইসলাম জানান, যদিও স্থানীয় প্রশাসন মাদক ব্যবসায়ীদের ধরতে হিমশিম খায় তবে আমি কাউকে ছাড় দেব না।
এই অভিযান নিয়মিত চলবে……..

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here