কলাপাড়ায় নৌকা’র ভরাডুবি

0
635

সৈয়দ মোঃ রাসেল: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মালেক আকন্দ পরাজয় বরন করেছে। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো.ফজলুর রহমান গাজী আনারস প্রতীক নিয়ে বিজয় লাভ করেছে। তার প্রাপ্ত ভোট ৭ হাজার ৭৭৭ ভোট। অপরদিকে আবদুল মালেক আকন্দ ভোট পেয়েছেন ৪ হাজার ৫৬১ জনের। এতে ২ হাজার ৫১৬ ভোট বেশী পেয়ে মো.ফজলুর রহমান গাজী চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। মংগলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহনের মধ্য দিয়ে এ নির্বাচনের পরিসমাপ্তি ঘটে।

Advertisement

এতে মোট ভোটার সংখ্যা ছিল ১৪ হাজার ৭৬৯ জন। ১১ হাজার ৮৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতির সংখ্যা ৮০.৩৯। শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে বলে ভোটারদের সূত্রে জানা গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here