হবিগঞ্জ কলিমনগরে ত্রিমুখি সংঘর্ষে চিকিৎসকসহ নিহত ২ সদর হাসপাতালে রাতের দায়িত্ব পালন শেষে স্ত্রী-সন্তানের কাছে ফেরা হলো না ডা. দীপঙ্করের

0
548

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়কে গাড়িচাপায় প্রাণ হারালেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর পোদ্দার। তিনি হাসপাতালে সহকারী সার্জন হিসেবে কর্মরত ছিলেন। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ হারান তিনি। দীপঙ্কর চলতি বছরের মে মাসে ৩৯তম বিশেষ বিসিএসের জরুরি নিয়োগের মাধ্যমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সহকারী সার্জন নিযুক্ত হন। তার বাসা সিলেটে। সদর হাসপাতালে বৃহস্পতিবার রাতের ডিউটি ছিল দীপঙ্করের।

Advertisement

কাজ শেষে তিনি সিলেটের বাসায় ফিরছিলেন, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল অপরাধ বিচিত্রা হবিগঞ্জ জেলা প্রতিনিধিকে জানান, অটোরিকশা করে দীপঙ্কর যাচ্ছিলেন বলে তারা জানতে পেরেছেন। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে তারা বিশেষ কিছু জানেন না, দুর্ঘটনার পর দীপঙ্করের মরদেহ নেয়া হয় তার কর্মস্থলেই। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ি ময়নাতদন্ত করা হয়, বিকেলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়,এই চিকিৎসক সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস করেছেন।

তার স্ত্রী প্রীয়ন্তি পূর্ণাও একজন চিকিৎসক, তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে এমডি কোর্সে ভর্তি রয়েছেন। এই চিকিৎসক দম্পতির আট মাসের একটি মেয়ে সন্তান রয়েছে, শিশু সন্তানকে কোলে নেয়া দীপঙ্করের একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে শোক জানাচ্ছেন সহপাঠী ও সহকর্মীরা। এক জন সহপাঠী জানান, দীপঙ্করের শিশু রোগ নিয়ে উচ্চশিক্ষা নেয়ার পরিকল্পনা ছিল। ২০২৩ সালে তিনি এফসিপিএস শেষ করতে চেয়েছিলেন। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট দুই জন। চিকিৎসক দীপঙ্কর ছাড়া অন্য জন হলেন জুলহাস উদ্দিন। তিনি পেশায় এক জন শিক্ষক,
দীপঙ্করের বাড়ি হবিগঞ্জেরই মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামে। আর জুলহাসের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শ্রীপান গ্রামে। জুলহাস তার ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার ছেলে আবু হানিফা বানিয়াচং থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের অবস্থাও গুরুতর। তাদের দীপঙ্করের হাসপাতালেই ভর্তি করা হয়েছে,

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে অটোরিকশা ও ইজিবাইক হবিগঞ্জ যাওয়ার পথে পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। যানবাহন তিনটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি বলেও জানান তিনি, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি,

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here