হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ ইং ২০/১২/২০২০খ্রিঃ রাত অনুমান ০৯.২০ ঘটিকার সময় হবিগঞ্জ সদর মডেল থানাধীন তিতখাই নসরতপুর রোডের তিতখাই গ্রামের পাকা রাস্তায় আসামী শিবলু মিয়া (২২) পিতা, তাজুল ইসলাম তাজু সাং যশেরআব্দা (গরুর বাজার) থানা ও জেলা-হবিগঞ্জ তার ০৩ সহযোগীসহ নির্জন রাস্তার পাশে অবস্থান নেয়। হবিগঞ্জ শহরের খোয়াই নদীর উত্তর পাড়ে ডিম ব্যবসায়ী নসরতপুর গ্রামের হাজী মোঃ কুদ্দুস মিয়া ও তার ছেলে সাদেক মিয়া বিসমিল্লাহ ট্রেডার্স নামীয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসার ৩,৬০,০০০/-টাকা নিয়া মোটরসাইকেল যোগে নিজ বাড়ি যাওয়ার পথে তিতখাই গ্রামের রাস্তায় উক্ত আসামী ও তার সহযোগীরা পুর্ব পরিকল্পিতভাবে রাস্তায় তাদের ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে ব্যারিকেট দেয় এবং জোরপূর্বক টাকার ব্যাগ ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব,মোঃ মাসুক আলী টিমের সদস্যকে নিয়ে ঘটনাস্থলে যান। হাজী মোঃ কুদ্দুস মিয়া ও তার ছেলে সাদেক মিয়ার নিকট থেকে ঘটনা শুনেন,এ ঘটনায় সাদেক মিয়ার অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়, পুলিশ সুপার, হবিগঞ্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নির্দেশনায়,একটি টিম হবিগঞ্জ সদর মডেল থানা,অব্যাহত অভিযানের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনায় জড়িত আসামী শিবলু মিয়াকে যশেরআব্দা নদীর পাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করা হয়।
ছিনটাইকৃত টাকার মধ্যে তার সাথে ৩০,০০০/-টাকা, উদ্ধার করা হয়। মামলার বাদী সাদেক মিয়া ও তার বাবা কুদ্দুস মিয়া আসামীকে ও আসামীর মোটরসাইকেল দেখে সনাক্ত করেন৷ আসামী শিবলু মিয়া ছিনতাইয়ের ঘটনা জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সহযোগীর নাম ঠিকানা বলে। তদন্তের স্বার্থে সহযোগীদের নাম ঠিকানা প্রকাশ করা যাবেনা, আসামী শিবলু মিয়া অদ্য ২২/১২/২০২০খ্রিঃ তারিখ হবিগঞ্জ বিজ্ঞ আদালতে ঘটনার বর্ণনা দিয়া স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করিয়াছে।
সে ইতিপূর্বে ও চুরি, ছিনতাইয়ের অপরাধে একাধিকবার জেল খাটিয়াছে। জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে,। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুক আলী আরও জানান, কোনো অপরাধীকে, চার দেওয়া হবে না।
অপরাধ বিচিত্রা অনুসন্ধান।

