মোঃ সাকিব স্টাফ রিপোর্টার: হবিগঞ্জের বাহুবলে এক যুবকের মরদেহ উদ্ধারের ৩ দিন পর তার পরিচয় মিলেছে। ওই যুবক কুমিল্লার দেবিদ্বার এলাকার ফতেহাবাদ গ্রামের রফিকুল ইসলামের পুত্র নজরুল ইসলাম (৩০)।
নজরুল ইসলাম স্থানীয় জাপান মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক বলেও তার পরিবারের পক্ষ নিশ্চিত হওয়া গেছে। বাহুবল মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১২ মার্চ বাহুবল থানাধীন ভাদেশ্বর ইউনিয়নের পাহাড়ি এলাকা বালুছড়া নামক স্থান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ টির পরিচয় না পাওয়ায় ময়নাতদন্ত শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থানে লাশটি দাপন করা হয়। পরে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল সহ স্থানীয় লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মরদেহ টির ছবি পোষ্ট করেন। এছাড়া জনপ্রিয় অনলাইন টিভি চ্যানেল অহ ঞা (আলোকিত নিউজ) তে তার ছবি প্রকাশ করা হয়। নজরলের ছবি তার পরিবারের সদস্যরা দেখতে পেয়ে মরদেহ টি সনাক্ত করেন।

