Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/class-wp-meta-query.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/default-filters.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/script-loader.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/rest-api/endpoints/class-wp-rest-global-styles-controller.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/class-wp-script-modules.php on line 1
Warning: Cannot modify header information - headers already sent by (output started at /var/www/html/wp-includes/class-wp-meta-query.php:1) in /var/www/html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1563
রূপসায় আ: সালাম মুর্শেদী এমপি ফুটবল হচ্ছে পৃথিবীর জনপ্রিয় খেলা - Aparadh Bichitra
রূপসা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেছেন, ফুটবল হচ্ছে পৃথিবীর মধ্যে একটি জনপ্রিয় খেলা। এ কারনে শেখ হাসিনা সরকার বাংলাদেশের গ্রাম অঞ্চলে ফুটবল খেলাকে প্রাধান্য দিতে নানা মুখী পদক্ষেপ গ্রহন করেছে। তিনি বলেন এ দেশের যুব সম্প্রদায়রা যদি ক্রীড়াঙ্গনে জড়িত থাকে তাহলে মাদকের করাল গ্রাস তাদের স্পর্শ করতে পারেনা।
এ কারনে এ দেশের যুব সম্প্রদায়কে দেশ গঠনের সেবায় আত্মনিয়োগ করতে ছোট বেলা থেকেই ক্রীড়াঙ্গনে জড়িত হতে হবে। তিনি আরো বলেন বিশ্বের মানচিত্রে ক্রিকেট যেমন বাংলাদেশ স্থান করে নিয়েছে তেমনি বর্তমান সরকারের আমলেই ফুটবলেও বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাড়াবে। তিনি শুক্রবার (১৫ মার্চ) রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত আব্দুস সালাম মুর্শেদী এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ফাইনাল খেলায় অংশ গ্রহন করে নৈহাটি স্পোটিং ক্লাব এবং পালেরহাট স্বনির্ভর ইউনাইটেড ক্লাব। খেলায় ২-০ গোলে নৈহাটি স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রথমার্ধের ২৪ মিনিটের মাথায় নৈহাটি স্পোটিং ক্লাবের ৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় জুয়েল একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় এবং দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের মাথায় পুনরায় বিজয়ী দলের ১২ নং জার্সি পরিহিত খেলোয়াড় রাজু আরেকটি গোল করে দলকে বিজয়ের লক্ষে নিয়ে যায়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের ভাষানী এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় বিজয়ী দলের গোল রক্ষক মো: আলী খান। খেলা পরিচালনা করেন মাহাবুবুর রহমান, আ: রহমান ঢালী এবং কামাল হোসেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে এবং সা: সম্পাদক সরদার মিজানুর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশা, ইনভয় গ্রুপের পরিচালক মিসেস শারমিন সালাম, জেলা কৃষকলীগ সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগ সা: সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যক্ষ ফ ম আ: সালাম, সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব মল্লিক বাবু, মি. বাংলাদেশ আজাদ আবুল কালাম। বক্তৃতা করেন শ্রীফলতলা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সরদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক ইমদাদুল ইসলাম, মোরশেদুল আলম বাবু, জেলা যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাক, কামাল হোসেন বুলবুল, শাহজাহান কবীর প্যারিস, কৃষ্ণ মেনন রায়, মোল্লা দেলোয়ার হোসেন দিলু, সেলিম মোল্লা, শাহিনা আক্তার লিপি, ওয়াহিদুজ্জামান মিজান, হাসান সরদার, শেখ আসাদুজ্জামান, ফাল্গুনী ইয়াসমিন মিতা, হিরন আহম্মেদ হিরু, শেখ সাইদুর রহমান, কামাল হাসান লেলিন, সরদার জসিম উদ্দিন, ফারহানা আফরোজ মনা, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, বাসুদেব রায় চৌধুরী, সরদার কামরুল ইসলাম, আবুল কালাম আজাদ, নাজিম মোড়ল প্রমুখ।